টঙ্গীতে শিশু নিপীড়নের প্রতিবাদ করা সেই রুমির খোঁজ মিলছে না
টঙ্গীর একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদ করে আলোচনায় আসা শাহজালাল রুমি ও তাঁর পরিবারের খোঁজ পাওয়া যাচ্ছে না।
এর আগে গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার 'ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা'য় ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত শিক্ষককে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে এ ঘটনায় শিশুটির বাবা শাহজালাল রুমি মামলা করলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
তবে এর কিছুদিন পর মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে রুমির বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে একটি পাল্টা মামলা দায়ের করা হয়। ওই মামলা এবং নিরাপত্তার শঙ্কার মুখে পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে যান তিনি।
সর্বশেষ গত সোমবার (২৬ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো একটি খুদেবার্তায় (এসএমএস) শাহজালাল রুমি নিজেই দেশ ছেড়ে চলে যাওয়ার কথা জানান। বার্তায় তিনি লেখেন, **"আমি এই দেশে আর নাই। এগুলা নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।"** তবে তিনি ঠিক কোন দেশে অবস্থান করছেন বা বৈধভাবে দেশত্যাগ করেছেন কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২১ ঘন্টা আগে
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২১ ঘন্টা আগে
আমুসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
২২ ঘন্টা আগে