যে স্লোগানে–কাজে পতিত ফ্যাসিবাদীরা উৎসাহিত হয়, তা এড়িয়ে চলা উচিত: রুহুল কবির রিজভী
কোনো রাজনৈতিক দল বা জোট নিজস্ব কৌশলে কর্মসূচি পালন করতেই পারে, তবে এমন কোনো স্লোগান বা কর্মকাণ্ডে লিপ্ত হওয়া উচিত নয় যা পালিয়ে যাওয়া বা পতিত ফ্যাসিবাদীদের পুনরায় উৎসাহিত করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে দেশে অবাধ ও ভয়হীন পরিবেশে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রয়েছে। তবে মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে কখনো কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। এ সময় দীর্ঘ আন্দোলন-সংগ্রামে যুবদলের সাহসী ভূমিকার কথা স্মরণ করে তিনি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের সবসময় সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।
অনুরূপ সংবাদ
৪৯ মিনিট আগে
আইজিপির 'ক্রসফায়ার' বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী
১ দিন আগে
সরকারি বাসস্থানে এডিস মশার লার্ভা পেলে বরাদ্দ বাতিলের নির্দেশ প্রতিমন্ত্রীর
১ দিন আগে
জরুরি বিভাগে চেয়ার দিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল
১ দিন আগে
বিএনপিদলীয় এমপি নজরুলের বিরুদ্ধে আওয়ামী লীগের পুনর্বাসনসহ নানা অভিযোগ
৪
৬
৭
৮