৩৬ দিনের 'শাটডাউন' শেষে ক্লাসে ফিরলেন চুয়েট শিক্ষার্থীরা, চলবে উপাচার্য পুনর্বহালের আন্দোলন
দীর্ঘ ৩৬ দিনের টানা ‘কমপ্লিট শাটডাউন’ বা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে অবশেষে ক্লাসে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।
বুধবার (২৮ অক্টোবর) থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সশরীরে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।
উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে সৃষ্ট দীর্ঘস্থায়ী অচলাবস্থা নিরসনে শিক্ষক ও শিক্ষার্থীদের সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছেন, ক্লাসে ফেরা মানে তাঁদের দাবি থেকে সরে আসা নয়; বিদায়ী উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তাঁদের আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় সংকট নিরসনে ইউজিসির গঠিত পরামর্শক কমিটি বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় শুরু করেছে।
অনুরূপ সংবাদ
১ সপ্তাহ আগে
তা'মীরুল মিল্লাতে ছাত্রশিবিরের উদ্যোগে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরন অনুষ্ঠান
১ সপ্তাহ আগে
তানজিমুল উম্মাহ অ্যালামনাই এসোসিয়েশন ও ইবনেসিনার সাথে কর্পোরেট চুক্তি সাক্ষর
২ সপ্তাহ আগে
২০ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য, মধ্যরাতে ডাকা হলো অ্যাম্বুলেন্স
২ সপ্তাহ আগে
নিকাব পরিহিত শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী’ বলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন
৪
৬
৭
৮