নিজেদের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার পাঁয়তারা করছে বিএনপি: নাহিদ ইসলাম
তত্ত্বাবধায়ক সরকার গঠন ও প্রধান উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে বিএনপি আবারও পুরনো কায়দায় নিজেদের পছন্দের ব্যক্তিকে বসানোর পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ শহরের একটি পার্টি সেন্টারে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি আগামী নির্বাচনকে প্রভাবিত করতে এবং নিজেদের অনুকূলে রাখতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষড়যন্ত্র করছে। র্যাঙ্ক চয়েস সিস্টেমের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ফর্মুলা বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি হুশিয়ার করেন যে, স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপি মেনে নেওয়া হবে না। বর্তমান সরকারের বিভিন্ন নীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংবিধান সংস্কারের উদ্যোগ নিয়ে কঠোর সমালোচনা করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় এনসিপি সবসময় রাজপথে সোচ্চার থাকবে।
অনুরূপ সংবাদ
৩ দিন আগে
সরকারকে জবাবদিহির আওতায় আনতে আবার মাঠে এসেছি : নাসীরুদ্দীন পাটওয়ারী
৩ দিন আগে
এনসিপির নতুন কমিটিকে 'প্রক্সি জামায়াত পার্টি' বললে ভুল হবে না: রাশেদ খান
৩ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের
৩ দিন আগে
মধ্যবিত্তের ডিম খাওয়া অর্ধেকের বেশি কমেছে: নাহিদ ইসলাম
৩
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২১ ঘন্টা আগে
৫
৭
আমুসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
২১ ঘন্টা আগে
৯