জরুরি বিভাগে চেয়ার দিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে জুয়েল হোসেন নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মো. শাহেদের বিরুদ্ধে।
রোববার (২৫ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে এই মারধরের ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুঠোফোন কেনাবেচাকে কেন্দ্র করে বিকেলে শাহেদ ও জুয়েলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে রাতে জুয়েল সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে শাহেদ তার অনুসারীদের নিয়ে সেখানে অতর্কিত হামলা চালান। একপর্যায়ে জরুরি বিভাগের কক্ষে ঢুকে তাকে চেয়ার ও কিল-ঘুষি মেরে গুরুতর আহত করা হয়। হাসপাতালের ভেতরে এমন মারধরের ঘটনায় চিকিৎসক ও রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জেলা ছাত্রদল জানিয়েছে অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশ আইনগত প্রক্রিয়া শুরু করেছে।
অনুরূপ সংবাদ
২২ ঘন্টা আগে
সরকারি বাসস্থানে এডিস মশার লার্ভা পেলে বরাদ্দ বাতিলের নির্দেশ প্রতিমন্ত্রীর
২২ ঘন্টা আগে
বিএনপিদলীয় এমপি নজরুলের বিরুদ্ধে আওয়ামী লীগের পুনর্বাসনসহ নানা অভিযোগ
২২ ঘন্টা আগে
কুমিল্লায় বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের মামলায় দলীয় নেতাসহ ১০ জন কারাগারে
২২ ঘন্টা আগে
মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
২
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২২ ঘন্টা আগে
৮
৩
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২২ ঘন্টা আগে
৫
৭
আমুসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
২২ ঘন্টা আগে