গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগনের পক্ষে দাঁড়ান: সেলিম উদ্দিন
জনগণের গণরায়ের বিরুদ্ধে অবস্থান না নিয়ে অবিলম্বে জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বুধবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে আয়োজিত গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বর্তমান পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও মাস্তানি কঠোর হাতে দমনের দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে জনগণ তা মেনে নেবে না। এ সময় তিনি অবিলম্বে মেজর (অব.) আখতারুজ্জামানসহ সকল রাজবন্দির মুক্তি দাবি করেন এবং ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের বৈঠক, এ অভিযোগ রাশেদকে প্রমাণের চ্যালেঞ্জ জামায়াতের
১ ঘন্টা আগে
২৮ অক্টোবর দিনভর আওয়ামী লীগ তাণ্ডব চালানোর সুযোগ পেল কীভাবে, প্রশ্ন জামায়াত আমিরের
১ ঘন্টা আগে
বিএনপি আ.লীগের কাছ থেকে শিখেছে ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র, গেলে স্বৈরতন্ত্র: পরওয়ার
১ ঘন্টা আগে
'ফ্যাসিবাদী আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই'
৪
৬
৭
৮