কক্সবাজারে গুঁড়িয়ে দেওয়া হলো 'ছয় কোটি' টাকার রিসোর্ট
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে অবৈধ স্থাপনা ও হোটেল-রিসোর্টের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি চারতলা রিসোর্ট ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উখিয়ার ইনানী সৈকত এলাকায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
সম্প্রতি মেরিন ড্রাইভের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে পর্যটকদের প্রাণহানির ঘটনার পর অবৈধ ও অনুমোদনহীন রিসোর্টগুলোর বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর পদক্ষেপ শুরু হয়েছে। কউক জানায়, ইসিএ ভুক্ত এলাকায় এবং কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই মেরিন ড্রাইভে গড়ে ওঠা প্রায় ২০০টি অবৈধ স্থাপনা ও কটেজ সরাতে এর আগে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। মালিকপক্ষ নোটিশের সন্তোষজনক জবাব না দেওয়ায় প্রথম দিনের অভিযানে বুলডোজার দিয়ে চারতলা ওই রিসোর্ট ভবনটি ভেঙে ফেলা হয়। মেরিন ড্রাইভে অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
২
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২১ ঘন্টা আগে
৮
৩
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২১ ঘন্টা আগে
৫
৯
আমুসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
২২ ঘন্টা আগে