'ফ্যাসিবাদী আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই'
ফ্যাসিবাদী আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় এবং বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানী ঢাকার আইডিইবি মিলনায়তনে ‘২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে পল্টনে যে বর্বরতা ও হত্যাকাণ্ড চালানো হয়েছিল, তার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। আওয়ামী লীগ ফ্যাসিস্টদের একটি ক্লাব হিসেবে দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে সংঘটিত সকল অন্যায় ও হত্যাকাণ্ডের বিচার এই দেশের মাটিতেই সম্পন্ন করা হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের বৈঠক, এ অভিযোগ রাশেদকে প্রমাণের চ্যালেঞ্জ জামায়াতের
১ ঘন্টা আগে
২৮ অক্টোবর দিনভর আওয়ামী লীগ তাণ্ডব চালানোর সুযোগ পেল কীভাবে, প্রশ্ন জামায়াত আমিরের
১ ঘন্টা আগে
বিএনপি আ.লীগের কাছ থেকে শিখেছে ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র, গেলে স্বৈরতন্ত্র: পরওয়ার
১ ঘন্টা আগে
গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগনের পক্ষে দাঁড়ান: সেলিম উদ্দিন
৪
৬
৭
৮