কুমিল্লায় বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের মামলায় দলীয় নেতাসহ ১০ জন কারাগারে
কুমিল্লার হোমনায় বিএনপির সংসদ সদস্যের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় দলীয় এক নেতাসহ ১০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে প্রেরণের আদেশ দেন।
কারাগারে যাওয়া ব্যক্তিদের মধ্যে হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার তিতাস উপজেলা প্রতিনিধি জুয়েল রানা রয়েছেন। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সংঘটিত ওই ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় তাঁদের আসামি করা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে জুয়েল রানাকে এই ঘটনার সঙ্গে সম্পূর্ণ নির্দোষ দাবি করে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার কামনা করা হয়েছে।
অনুরূপ সংবাদ
২২ ঘন্টা আগে
সরকারি বাসস্থানে এডিস মশার লার্ভা পেলে বরাদ্দ বাতিলের নির্দেশ প্রতিমন্ত্রীর
২২ ঘন্টা আগে
জরুরি বিভাগে চেয়ার দিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল
২২ ঘন্টা আগে
বিএনপিদলীয় এমপি নজরুলের বিরুদ্ধে আওয়ামী লীগের পুনর্বাসনসহ নানা অভিযোগ
২২ ঘন্টা আগে
মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
২
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২২ ঘন্টা আগে
৮
৩
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২২ ঘন্টা আগে
৫
৭
আমুসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
২২ ঘন্টা আগে