বিএনপিদলীয় এমপি নজরুলের বিরুদ্ধে আওয়ামী লীগের পুনর্বাসনসহ নানা অভিযোগ
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি, আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন এবং সারের ডিলার নিয়োগে অনিয়মের গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপির একাংশ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরের অলকার মোড়ের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নেতাকর্মীরা এসব অভিযোগ উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, এমপি নজরুল ইসলাম মণ্ডল দলীয় আদর্শের বিপরীতে গিয়ে ফ্যাসিবাদের দোসর ও আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করছেন এবং তার বিরোধিতাকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বহিষ্কারের খড়গ নামাচ্ছেন। একই সঙ্গে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবি জানান তাঁরা। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডল বলেছেন, সংবাদ সম্মেলনকারীরা গত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর পক্ষে কাজ করেননি এবং শুরু থেকেই তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছেন।
অনুরূপ সংবাদ
২২ ঘন্টা আগে
সরকারি বাসস্থানে এডিস মশার লার্ভা পেলে বরাদ্দ বাতিলের নির্দেশ প্রতিমন্ত্রীর
২২ ঘন্টা আগে
জরুরি বিভাগে চেয়ার দিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল
২২ ঘন্টা আগে
কুমিল্লায় বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের মামলায় দলীয় নেতাসহ ১০ জন কারাগারে
২২ ঘন্টা আগে
মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
২
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২১ ঘন্টা আগে
৮
৩
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২১ ঘন্টা আগে
৫
৭
আমুসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
২২ ঘন্টা আগে