বিএনপি আ.লীগের কাছ থেকে শিখেছে ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র, গেলে স্বৈরতন্ত্র: পরওয়ার
ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্রের কথা বললেও বর্তমানে বিএনপি ফ্যাসিবাদী পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন, বিএনপি মূলত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কাছ থেকেই এই চরিত্র রপ্ত করেছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডির প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, সেদিন লগি-বৈঠার মাধ্যমে নির্মম হত্যাকাণ্ডের জন্ম দেওয়া হলেও দীর্ঘদিনেও তার বিচার হয়নি। বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, আ.লীগ সরকারের আমলের মতো চাঁদাবাজি ও দখলদারির সংস্কৃতি এখনো পরিবর্তন হয়নি। অবিলম্বে ২৮ অক্টোবরের নৃশংসতার যথাযথ বিচার বিভাগীয় তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের বৈঠক, এ অভিযোগ রাশেদকে প্রমাণের চ্যালেঞ্জ জামায়াতের
১ ঘন্টা আগে
২৮ অক্টোবর দিনভর আওয়ামী লীগ তাণ্ডব চালানোর সুযোগ পেল কীভাবে, প্রশ্ন জামায়াত আমিরের
১ ঘন্টা আগে
'ফ্যাসিবাদী আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই'
১ ঘন্টা আগে
গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগনের পক্ষে দাঁড়ান: সেলিম উদ্দিন
৪
৬
৭
৮