ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন
মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কোনো রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং এর মাধ্যমে তার জন্য আরও বৃহত্তর রাজনৈতিক দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি এই মন্তব্য করেন।
মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানে ইশরাক হোসেনের অকুতোভয় ভূমিকা ও গৌরবোজ্জ্বল রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। তার সাম্প্রতিক পদত্যাগের সিদ্ধান্ত এবং এর পেছনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা থাকলেও, দেশ ও জনগণের কল্যাণে তার অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সামনের দিনেও তার মতো তরুণ ও জনপ্রিয় নেতৃত্ব জনমুখী ভূমিকা পালন অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুরূপ সংবাদ
২ ঘন্টা আগে
আ. লীগের সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত: রাশেদ খান
২ ঘন্টা আগে
ইউপি নির্বাচনে বিএনপিকে জেতানোর এসাইনমেন্ট দলীয় এমপিদের
২ ঘন্টা আগে
বিরোধীদলের আগ্রাসী আচরণই স্নাইপার মন্তব্যে দুঃসাহস জুগিয়েছে: রাশেদ খাঁন
২ দিন আগে
ইশরাককে পুনর্বহাল করা না হলে জুলাই শহীদ পরিবারের কিংবা আহত ব্যক্তিদের কাউকে প্রতিমন্ত্রী করার দাবি
১
৩
৪
৫
১