ফেসবুক লাইভে 'বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী' বলা নারীকে গ্রেপ্তার দেখাল পুলিশ
ময়মনসিংহের ভালুকায় নিজের বিউটি পার্লারে চুরির ঘটনা নিয়ে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশকালে বর্তমান সরকার ও বিএনপিকে নিয়ে মন্তব্য করার জেরে উত্তেজনার মুখে আটক এক নারী ব্যবসায়ীকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাঁকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার ভালুকার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার 'সাথী বিউটি পার্লার'-এর মালিক সাথী আক্তার তাঁর প্রতিষ্ঠানে চুরির বিচার চেয়ে ফেসবুকে লাইভ করেন। লাইভের একপর্যায়ে তাঁর একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁকে হেফাজতে নেয়। তবে পুলিশ জানিয়েছে, সম্পূর্ণ ভিডিও পর্যালোচনায় সরকারবিরোধী কোনো অপরাধমূলক বক্তব্য পাওয়া যায়নি; মূলত উত্তেজনাকর পরিস্থিতি এড়াতেই তাঁকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আদালতে পাঠানো হয়েছে।
অনুরূপ সংবাদ
৩ দিন আগে
ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন
৩ দিন আগে
আ. লীগের সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত: রাশেদ খান
৩ দিন আগে
ইউপি নির্বাচনে বিএনপিকে জেতানোর এসাইনমেন্ট দলীয় এমপিদের
৩ দিন আগে
বিরোধীদলের আগ্রাসী আচরণই স্নাইপার মন্তব্যে দুঃসাহস জুগিয়েছে: রাশেদ খাঁন
৩
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২১ ঘন্টা আগে
৫
৭
আমুসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
২১ ঘন্টা আগে
৯
১০