সাংবাদিক আলিফকে ছয়টি গুলি করা হয়, দুর্গাপুরে হত্যা মামলা দায়ের
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘রূপসী বাংলা’র প্রতিনিধি ও সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের লাশের ময়নাতদন্তে শরীরে ছয়টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
শুক্রবার রাতে নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে বিকেলে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে দাফন করা হয়।
ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, নিহতের বুকে ও মাথায় বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে খুব কাছ থেকে পস্তল দিয়ে সামনের দিক থেকে গুলি করা হয়েছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ খান জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে এবং আসামিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে যাচ্ছে।
অনুরূপ সংবাদ
১
৬
২