১৬ বছরে রাজপথে ছিলেন না, এখন ত্যাগ নিয়ে প্রশ্ন: খালিদুজ্জামানকে রাশেদ খাঁন
গত ১৬ বছরের ফ্যাসিবাদী সরকারের আমলে রাজপথে কোনো আন্দোলন-সংগ্রামে অনুপস্থিত থেকে এখন অন্যদের ত্যাগ ও ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা বেমানান বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
শনিবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে যারা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথের কঠিন লড়াইয়ে ছিলেন, তাদের অবমূল্যায়ন করা দুঃখজনক। দুঃসময়ে যারা নিরাপদ দূরত্বে ছিলেন, বর্তমান পরিস্থিতিতে তাদের মুখে বড় বড় কথা বা অন্যদের ত্যাগ নিয়ে প্রশ্ন তোলার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। রাজনৈতিক নেতাকর্মীদের অতীত ভূমিকা ও আত্মত্যাগের মূল্যায়ন করেই জাতীয় রাজনীতিতে ঐক্য বজায় রাখার ওপর জোর দেন তিনি।
অনুরূপ সংবাদ
৫ দিন আগে
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
১ সপ্তাহ আগে
গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন মানবে না জামায়াত, রাজপথে আন্দোলনের প্রস্তুতি
১ সপ্তাহ আগে
রেমিট্যান্স শাটডাউনের হুমকির পেছনে গুপ্ত পরিকল্পনা আছে কি না, প্রশ্ন রিজভীর
১ সপ্তাহ আগে
বিভিন্ন পরিচয়ে ঢাবিতে দখলদারত্ব কায়েম করছে ছাত্রশিবির: রাশেদ খাঁন
৪
৫