কৃষি মৌসুমে দেশের বিভিন্ন চরাঞ্চলে সারের তীব্র সংকটের কারণে কৃষকদের মাঝে চরম হাহাকার দেখা দিয়েছে। অথচ সরকারি গুদামগুলোতে সার মজুত থাকলেও সঠিক ব্যবস্থাপনা ও ডিলারদের কারসাজির কারণে তা মাঠপর্যায়ের কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, নদীবেষ্টিত চরাঞ্চলের কৃষকরা সময়মতো সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ না পেয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। ডিলারদের সিন্ডিকেট ও প্রশাসনিক তদারকির অভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি করা হচ্ছে। অবিলম্বে সরকারি গুদামে থাকা সার চরাঞ্চলের কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে ও সহজে সরবরাহের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা
১ দিন আগে
কক্সবাজারে রিসোর্টে আগুন, চারজনের মরদেহ উদ্ধার, আহত কয়েকজন হাসপাতালে
১ দিন আগে
সাংবাদিক আলিফকে ছয়টি গুলি করা হয়, দুর্গাপুরে হত্যা মামলা দায়ের
৫ দিন আগে
শ্যালিকার নামে সারের ডিলারশিপ পেতে ইউপি সদস্য দুলাভাইয়ের কারসাজি!
১
৬
২