নিরাপত্তা ও স্বস্তিতে পূজা উদ্যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানিয়ে তাদের পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে পূজা উদ্যাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। এ দেশে দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় রীতিনীতি ও উৎসব নির্বিঘ্নে পালন করে আসছেন। তিনি আরও উল্লেখ করেন, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা পালন করবে। একই সঙ্গে সচেতন নাগরিক হিসেবে দলের নেতা-কর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
ঢাকা-১৫ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় অনুষ্ঠিত
১ দিন আগে
মসজিদ যেভাবে পাহারা দিতে হয় না আমি নির্বাচিত হলে মন্দিরও পাহারা দিতে হবে না: দেলাওয়ার
১ দিন আগে
ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে উন্নয়নকাজ বন্ধ রাখার হুমকির প্রতিবাদ জামায়াতের
১ দিন আগে
ইসলামি আইন বাস্তবায়নে গভীর অধ্যয়ন প্রয়োজন: এমপি নাজিবুর রহমান
১
৬
২