বিরোধী দলের চরিত্রহনন না করে ব্যর্থতা সামলান: সরকারের উদ্দেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
নিজস্ব ব্যর্থতা ও অযোগ্যতা ঢাকতেই বর্তমান সরকার বিরোধী দলের চরিত্রহনন এবং অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, স্বৈরাচারী কায়দায় জনগণের প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা সফল হবে না।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সম্প্রতি বিমানবন্দর অব্যবস্থাপনার প্রতিবাদ করায় কারামুক্ত হওয়া জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে সংবর্ধনা দেওয়ার সময় এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় আখতারুজ্জামান তাঁর রিমান্ডে রাজনৈতিক দলের ভেতরের বিষয় নিয়ে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদের তীব্র সমালোচনা করেন।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
জনগণের রায়কে অপমান করলে করুণ পরিণতি ভোগ করতে হবে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান
১ দিন আগে
পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না: জামায়াত আমির ডা. শফিকুর রহমান
১ দিন আগে
জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক: দ্বিপক্ষীয় সম্পর্ক ও সংস্কার নিয়ে আলোচনা
১ দিন আগে
জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার
১
২
৫
৬
২
৫
৭