রাজপথ কাউকে 'মৌরসি পাট্টা' দেওয়া হয়নি যে আমরা চুপ করে বসে থাকব: রিজভী
দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজপথ বা আন্দোলনের মাঠ কাউকে একচ্ছত্র ইজারা বা 'মৌরসি পাট্টা' দেওয়া হয়নি যে উসকানি দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা হবে আর বিএনপি চুপ করে বসে থাকবে।
রোববার (১ নভেম্বর) পুরান ঢাকার আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন।
রুহুল কবির রিজভী বলেন, জুলাই সনদ কিংবা সংবিধান সংস্কারের বিষয়ে ভিন্নমত থাকতেই পারে, তবে তার সমাধান কোনো লংমার্চ বা সড়ক অবরোধের মাধ্যমে সম্ভব নয়। সব ধরনের সাংবিধানিক ও আইনি সংস্কার আলোচনার টেবিলে এবং জাতীয় সংসদের মাধ্যমেই সুরাহা করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
অনুরূপ সংবাদ
৪৭ মিনিট আগে
পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত, সাবেক সংসদ সদস্য-প্রতিমন্ত্রীও আছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
১ দিন আগে
সংবিধান না মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি গায়ের জোরের শামিল: রিজভী
১ দিন আগে
উচ্চকক্ষ নিয়ে আলোচনা লংমার্চে হবে না, কমিটিতে আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী
৫ দিন আগে
আইজিপির 'ক্রসফায়ার' বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী
১
৪
৫
৭
৮
৫
৮
১০