সাড়ে পাঁচ বছরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম দ্বিগুণের বেশি, নতুন রেকর্ড দুই হাজার ৬০ টাকা
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে এযাবৎকালের সর্বোচ্চ দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ভোক্তা ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর রান্নার খরচ ও জীবনযাত্রার ব্যয় আরও বহুগুণ বেড়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের এপ্রিলে যখন প্রথম এলপিজির দাম নির্ধারণ করা হয়েছিল, তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ৯৭৫ টাকা। গত সাড়ে পাঁচ বছরে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের সংকট এবং ডলার ও এলসি জটিলতার কারণে এই দাম এখন দ্বিগুণ ছাড়িয়ে গেছে। চলতি বছর জানুয়ারি ও সেপ্টেম্বর-অক্টোবর মাসে বাজারে এলপিজির তীব্র সংকট ও অতিরিক্ত দাম আদায়ের পর এই নতুন মূল্যবৃদ্ধি জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি করেছে।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা
৬ ঘন্টা আগে
সরকারে থাকুক বা বাইরে, সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক চায় চীন: লিউ হাইসিং
৬ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগানকে ‘হাদিস’ বলে বিতর্কিত মন্তব্য, আলোচিত কর্মকর্তা মসিউর রহমান পদচ্যুত
৬ ঘন্টা আগে
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক: সংবিধান সংশোধন কমিটি
১
২
৫
৬
২
৬
৮