জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক: সংবিধান সংশোধন কমিটি
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন সম্পর্কে সরকার পুরোপুরি আন্তরিক রয়েছে জানিয়ে বিরোধী পক্ষের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কমিটির এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা, প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ ও ডাকসু নেতৃবৃন্দ এই মতবিনিময় সভা বর্জন করেন।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা
৬ ঘন্টা আগে
সাড়ে পাঁচ বছরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম দ্বিগুণের বেশি, নতুন রেকর্ড দুই হাজার ৬০ টাকা
৬ ঘন্টা আগে
সরকারে থাকুক বা বাইরে, সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক চায় চীন: লিউ হাইসিং
৬ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগানকে ‘হাদিস’ বলে বিতর্কিত মন্তব্য, আলোচিত কর্মকর্তা মসিউর রহমান পদচ্যুত
১
২
৫
৬
২
৬
৮