কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় জামায়াতের দুই নেতার সদস্যপদ বাতিল
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে অভ্যন্তরীণ কোন্দল, কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় দলটির দুই শীর্ষ নেতার সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দলীয় সূত্রে এই শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কৃত নেতারা হলেন কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সাবেক নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুন।
গত ১৪ অক্টোবর কুমিল্লা মহানগর কার্যালয় চত্বরে ঘটে যাওয়া ওই অপ্রীতিকর ঘটনার পর গঠিত তদন্ত কমিটির সুপারিশ ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
অনুরূপ সংবাদ
১
৪
৫
৭
৮
৫
৮
১০