সরকারে থাকুক বা বাইরে, সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক চায় চীন: লিউ হাইসিং
বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সরকারে আছে নাকি বাইরে রয়েছে, সেটিকে বন্ধুত্বের মাপকাঠি হিসেবে বিবেচনা করে না বেইজিং। দেশের সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গেই দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করতে চীন আগ্রহী বলে জানিয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘যেখানে ইতিহাস পথ দেখায়: চীন-বাংলাদেশের রাজনৈতিক দলের গণ্ডি ছাড়িয়ে উদ্যোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় তিনি এ কথা বলেন। তিন দিনের সফরে ঢাকায় আসা এই চীনা মন্ত্রী আরও জানান, আদর্শিক বিভাজন তৈরি না করে পারস্পরিক অভিজ্ঞতা ও শাসনব্যবস্থার ধারণা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বেইজিং। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা
৬ ঘন্টা আগে
সাড়ে পাঁচ বছরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম দ্বিগুণের বেশি, নতুন রেকর্ড দুই হাজার ৬০ টাকা
৬ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগানকে ‘হাদিস’ বলে বিতর্কিত মন্তব্য, আলোচিত কর্মকর্তা মসিউর রহমান পদচ্যুত
৬ ঘন্টা আগে
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক: সংবিধান সংশোধন কমিটি
১
২
৫
৬
২
৬
৮