মাদকসেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতা কারাদণ্ডপ্রাপ্ত, দল থেকেও বহিষ্কার
মাদকসেবনের সময় হাতেনাতে আটক হওয়ার পর ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহম্মদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে দলীয় পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আবদুল্লাহ বিন শফিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন। এর পরপরই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানানো হয়।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
এমপিকে নিয়ে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতির বিতর্কিত মন্তব্য, ভিডিও ভাইরাল
১ দিন আগে
আমরা বিনা ভোটে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না: মীর শাহে আলম
১ দিন আগে
চট্টগ্রামে বিএনপির গণসংযোগে সন্ত্রাসী সরোয়ার হত্যা: এক বছরেও ধরা পড়েনি সেই 'বাঁহাতি শুটার'
১ দিন আগে
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলা: এমপির ছেলের সারের ডিলারশিপ বাতিলের দাবি
১
২
৫
৬
২
৬
৮