পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না: জামায়াত আমির ডা. শফিকুর রহমান
পোশাকশিল্পে চলমান অস্থিরতা, বিভিন্ন কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে দেশের পোশাক খাতকে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে। এ ব্যাপারে সরকারকে অত্যন্ত কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে তিনি বলেন, কোনো দায়িত্বশীল শ্রমিক বা মালিক কারখানা ধ্বংস করে নিজেদের অধিকার আদায় করতে পারেন না। শীত মৌসুমের ঠিক আগে প্রায় ৬০০ কারখানা বন্ধ হয়ে যাওয়ার পেছনে গভীর কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র রয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
অনুরূপ সংবাদ
৭ ঘন্টা আগে
জনগণের রায়কে অপমান করলে করুণ পরিণতি ভোগ করতে হবে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান
৭ ঘন্টা আগে
জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক: দ্বিপক্ষীয় সম্পর্ক ও সংস্কার নিয়ে আলোচনা
৮ ঘন্টা আগে
জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার
১ দিন আগে
কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় জামায়াতের দুই নেতার সদস্যপদ বাতিল
২
৫
৪
৫
৬
৮