তিয়াত্তরের নির্বাচন থেকেই দেশে গণতন্ত্র নষ্টের শুরু: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান
দেশের নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংসের সূচনা মূলত ১৯৭৩ সালের প্রথম জাতীয় নির্বাচনের মধ্য দিয়েই হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ওই নির্বাচনে বিরোধী দলকে কোণঠাসা করা এবং ভিন্নমতকে অস্বীকার করার যে কর্তৃত্ববাদী প্রবণতা শুরু হয়েছিল, পরবর্তীতে তার ধারাবাহিকতাই বারবার প্রকাশ পেয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মুনসুন থিয়েটারে 'তিয়াত্তরের নির্বাচন: ভোট চুরির আওয়ামী মডেলের সূচনা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'গণতান্ত্রিক অভিযাত্রা' শীর্ষক সেমিনার সিরিজের এই তৃতীয় পর্বে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে যে জনগণের সামনে বিকল্প বন্ধ করা গেলে জনগণ নিজেই বিকল্প হয়ে ওঠে; তাই আগামী দিনে সুষ্ঠু নির্বাচন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত দেশে অস্থিরতার চেষ্টা চলতে পারে: তথ্য উপদেষ্টা
২ দিন আগে
'শুধু একটা স্নাইপারের অভাব ছিল': প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিতে মন্তব্য করা যুবকের স্বীকারোক্তি
৩ দিন আগে
শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি
৬ দিন আগে
ভবিষ্যতে কেউ যাতে গুমের শিকার না হন, সেই ব্যবস্থা করার দাবি এসেছে
১
২
৫
৬
২
৬
৮