জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নারীদের কোনো অংশগ্রহণ নেই— ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক এমন গবেষণা প্রতিবেদনকে সম্পূর্ণ 'অসত্য ও বিভ্রান্তিকর' বলে দাবি করেছে দলটি।
সোমবার (২ নভেম্বর) দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই দাবি জানান।
তিনি উল্লেখ করেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন এবং কেন্দ্রীয় মজলিসে শুরায় ১২২ জন নারী সদস্য রয়েছেন এবং দলীয় রুকনদের প্রায় ৪৩ শতাংশই নারী। টিআইবির মতো দায়িত্বশীল সংস্থার এমন ভুল তথ্য প্রকাশ অনভিপ্রেত উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অনুরূপ সংবাদ
৮ ঘন্টা আগে
জনগণের রায়কে অপমান করলে করুণ পরিণতি ভোগ করতে হবে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান
৮ ঘন্টা আগে
পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না: জামায়াত আমির ডা. শফিকুর রহমান
৮ ঘন্টা আগে
জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক: দ্বিপক্ষীয় সম্পর্ক ও সংস্কার নিয়ে আলোচনা
১ দিন আগে
কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় জামায়াতের দুই নেতার সদস্যপদ বাতিল
২
৫
৪
৫
৬
৯