পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা
তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই নতুন মজুরি কাঠামো কার্যকর করার কথা জানিয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। আর আগামী জানুয়ারি মাস থেকেই শ্রমিকেরা তাদের নতুন ও বর্ধিত বেতন হাতে পাবেন।
বুধবার (৪ নভেম্বর) রাজধানী সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা জানান, বোর্ডের আগামী বৈঠকে উভয় পক্ষ এবং নিরপেক্ষ সদস্যদের পক্ষ থেকে পৃথক প্রস্তাব জমা দেওয়া হবে। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সরকারের নেওয়া ত্বরিত পদক্ষেপে এই মজুরি পুনর্নির্ধারণ প্রক্রিয়া দ্রুত গতি পেয়েছে।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
সাড়ে পাঁচ বছরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম দ্বিগুণের বেশি, নতুন রেকর্ড দুই হাজার ৬০ টাকা
৬ ঘন্টা আগে
সরকারে থাকুক বা বাইরে, সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক চায় চীন: লিউ হাইসিং
৬ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগানকে ‘হাদিস’ বলে বিতর্কিত মন্তব্য, আলোচিত কর্মকর্তা মসিউর রহমান পদচ্যুত
৬ ঘন্টা আগে
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক: সংবিধান সংশোধন কমিটি
১
২
৫
৬
২
৬
৮