নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলা: এমপির ছেলের সারের ডিলারশিপ বাতিলের দাবি
নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্যের ছেলে এবং ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি নূরুজ্জামানসহ তাঁর স্বজনদের নামে বরাদ্দ পাওয়া সারের ডিলারশিপ বাতিলের দাবি জানানো হয়েছে।
সোমবার বিকেলে নাটোর জেলা প্রশাসকের দপ্তরে উপজেলা বিএনপি ও স্থানীয় সার ডিলারদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগে বলা হয়, রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে নীতিমালা উপেক্ষা করে এই ডিলারশিপগুলো দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় সংসদ সদস্যের ছেলে নূরুজ্জামান বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছেন এবং পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি তদন্ত অব্যাহত রেখেছে।
অনুরূপ সংবাদ
৮ ঘন্টা আগে
আমরা বিনা ভোটে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না: মীর শাহে আলম
৮ ঘন্টা আগে
চট্টগ্রামে বিএনপির গণসংযোগে সন্ত্রাসী সরোয়ার হত্যা: এক বছরেও ধরা পড়েনি সেই 'বাঁহাতি শুটার'
৮ ঘন্টা আগে
দিনাজপুরে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
৮ ঘন্টা আগে
'বিপ্লব আপনারা কবে করেছেন, কোন বিপ্লবে ছিলেন': জামায়াতকে রিজভী
২
৫
৪
৫
৬
৯