চট্টগ্রামে বিএনপির গণসংযোগে সন্ত্রাসী সরোয়ার হত্যা: এক বছরেও ধরা পড়েনি সেই 'বাঁহাতি শুটার'
চট্টগ্রামে বিএনপির নির্বাচনী গণসংযোগে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলা হত্যার এক বছর পূর্ণ হতে চললেও এখনো মূল শুটারকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গত বছরের ৫ নভেম্বর নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় তৎকালীন বিএনপি প্রার্থী (বর্তমানে সংসদ সদস্য) এরশাদ উল্লাহর গণসংযোগে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জনাকীর্ণ ভিড়ের মধ্যে ঘাড়ের পেছনে পিস্তল ঠেকিয়ে সরোয়ারকে গুলি করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল।
পুলিশ এ পর্যন্ত মামলায় ৩৯ জনকে গ্রেপ্তার করলেও পলাতক রয়েছে মূল শুটার ও কুখ্যাত সন্ত্রাসীরা। এলাকার আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটলেও এর পেছনে রাজনৈতিক কারণও থাকতে পারে বলে দাবি করেছে নিহতের পরিবার।
অনুরূপ সংবাদ
৮ ঘন্টা আগে
আমরা বিনা ভোটে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না: মীর শাহে আলম
৮ ঘন্টা আগে
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলা: এমপির ছেলের সারের ডিলারশিপ বাতিলের দাবি
৮ ঘন্টা আগে
দিনাজপুরে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
৮ ঘন্টা আগে
'বিপ্লব আপনারা কবে করেছেন, কোন বিপ্লবে ছিলেন': জামায়াতকে রিজভী
২
৫
৪
৫
৬
৯