দুই নাজমুলের নেতৃত্বে এনসিপির স্পোর্টস অ্যালায়েন্সের কমিটি, নাহিদ বললেন—সম্পর্কটা 'আদর্শিক'
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আদর্শিক সম্পর্ক রেখে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’। ক্রীড়া সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক করে এই নতুন ক্রীড়া সংগঠনের কমিটি ঘোষণা করা হয়েছে।
রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্পষ্ট করে জানান যে, এই সংগঠনের সঙ্গে তাদের আদর্শিক ও নীতিগত সম্পর্ক থাকলেও এটি কোনো অধীনস্থ বা লেজুড়বৃত্তিক দলীয় সংগঠন নয়; বরং এটি স্বাধীনভাবে কাজ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবর। তিনি নবগঠিত এই সংগঠনকে কখনো লেজুড়বৃত্তিক না হওয়ার পরামর্শ দেন। কমিটিতে উপদেষ্টা ও বিভিন্ন পদে অন্যান্য বিশিষ্ট ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা স্থান পেয়েছেন।
অনুরূপ সংবাদ
৭ ঘন্টা আগে
সরকারের অপরিপক্ব সিদ্ধান্তের কারণে শ্রমিকদের আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে: জাতীয় শ্রমিক শক্তি
২ দিন আগে
গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম
৩ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে 'ঘেরাও' করার হুমকি দিলেন নাহিদ
৩ দিন আগে
লংমার্চের উদ্বোধনী সমাবেশে ছিল না এনসিপি, গাড়িবহরে ৪ নেতা
১
২
৫
৬
২
৩
৭