গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম
ডিসেম্বরে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গ টেনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বাংলাদেশে পর্যাপ্ত পানি না এলে ভারতের কোনো পণ্য, ট্রানজিট বা চ্যানেল এ দেশে চলতে দেওয়া হবে না।
রোববার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, সরকার যদি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কিংবা অন্যান্য বিষয়ে কোনো অস্বচ্ছ চুক্তি করে ভারতকে অবৈধ করিডর বা ট্রানজিট দেওয়ার চেষ্টা করে, তবে দেশের জনগণ তা তীব্রভাবে প্রতিরোধ করবে। একই সঙ্গে তিনি অবিলম্বে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের জোর দাবি জানান।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে 'ঘেরাও' করার হুমকি দিলেন নাহিদ
১ দিন আগে
লংমার্চের উদ্বোধনী সমাবেশে ছিল না এনসিপি, গাড়িবহরে ৪ নেতা
৩ দিন আগে
বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম
৫ দিন আগে
দ্রুত সময়ের মধ্যে আইজিপির দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত: নাহিদ ইসলাম
১
৪
৫
৭
৮
৫
৮
১০