ঠাকুরগাঁও–১ আসনে উপনির্বাচন: ভোট নিয়ে সন্তুষ্ট ইসি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচন নিয়ে কমিশন সম্পূর্ণ সন্তুষ্ট বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।
ইসি সচিব জানান, বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং দুপুর দুইটা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোটারের উপস্থিতির হার ছিল প্রায় ৪৮ শতাংশ। নির্বাচন চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, সবার সহযোগিতায় একটি ভালো নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে এবং ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল জানিয়ে দেওয়া হবে।
অনুরূপ সংবাদ
ঠাকুরগাঁও–১ আসনে উপনির্বাচন: ভোট নিয়ে সন্তুষ্ট ইসি
১৮ ঘন্টা আগে
উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি
১৮ ঘন্টা আগে