দেশের কিছু এলাকায় কৃত্রিম সারসংকটের পেছনে রাজনৈতিক কারণের চেয়ে নির্দিষ্ট কিছু অসাধু চক্র বা 'দুষ্টু লোক' জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) দেশের প্রথম গামা ইরেডিয়েশন সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
কৃষিমন্ত্রী বলেন, সার নিয়ে যেসব সমস্যা দেখা যাচ্ছে তা সারা দেশে নয়, বরং কিছু নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ। বিশেষ করে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী কিছু অঞ্চলে সার পাচার হওয়ার প্রবণতা রয়েছে বলে উল্লেখ করে তিনি জানান যে সরকার এই বিষয়ে কঠোর নজরদারি রাখছে।
২
৪
উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি
২ দিন আগে