নিউমার্কেটের সামনে ফুটপাতে উচ্ছেদ অভিযান, বসানো হলো গাছের চারা
রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযান শেষে হকারদের পুনরায় বসা ঠেকাতে ফুটপাতে শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে ডিএসসিসির প্রশাসক আবদুস সালামের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় বুলডোজার দিয়ে ফুটপাতের অবৈধ চৌকি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ডিএসসিসি প্রশাসক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনসাধারণের চলাচলের সুবিধার্থে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
১১–দলীয় ঐক্যের লংমার্চে পদ্মা সেতু দিয়ে ৭৭৮টি গাড়ি গেল, টোল পৌনে ৮ লাখ টাকা
৬ ঘন্টা আগে
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর পোশাক শ্রমিকদের অবরোধ, ভাঙচুর
২ দিন আগে
সড়ক ও ফুটপাত যতবার দখল ততবার উচ্ছেদের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
৪ দিন আগে
টঙ্গীতে শিশু নিপীড়নের প্রতিবাদ করা সেই রুমির খোঁজ মিলছে না
২
৪
উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি
২ দিন আগে