ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।
সোমবার (২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় মেট্রো গার্মেন্টস ও লিবার্টিসহ বিভিন্ন কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে এই বিক্ষোভ শুরু করেন। সড়কে আগুন জ্বালিয়ে ও অবস্থান নিয়ে বিক্ষোভ করায় লিংক রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। শ্রমিকদের পক্ষ থেকে রেশনিং ব্যবস্থা চালু, বিনা কারণে ছাঁটাই বন্ধ এবং শ্রমিক হত্যার বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানানো হয়েছে।
অনুরূপ সংবাদ
৫০ মিনিট আগে
মিরপুরে বিভিন্ন গলি দিয়ে সড়কে নামার চেষ্টা পোশাকশ্রমিকদের, ধাওয়া–কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ
৫৩ মিনিট আগে
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, আগুন, দুজন আটক
১ দিন আগে
১১–দলীয় ঐক্যের লংমার্চে পদ্মা সেতু দিয়ে ৭৭৮টি গাড়ি গেল, টোল পৌনে ৮ লাখ টাকা
১ দিন আগে
নিউমার্কেটের সামনে ফুটপাতে উচ্ছেদ অভিযান, বসানো হলো গাছের চারা
১
৪
৫
৭
৮
৫
৮
১০