সংবিধান না মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি গায়ের জোরের শামিল: রিজভী
সংবিধান সংশোধনের সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও অনুশাসন উপেক্ষা করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি সম্পূর্ণ অযৌক্তিক ও গায়ের জোরের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর মান্ডায় এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, জুলাই সনদের বিভিন্ন বিষয়ে কিছু রাজনৈতিক দলের আপত্তি ও ভিন্নমত রয়েছে। তাই কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে না দিয়ে সংসদে আলোচনা ও আইনি কাঠামোর মাধ্যমেই তা সুরাহা করতে হবে। একই সঙ্গে তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও কূটনৈতিক উদ্যোগের কথা তুলে ধরে চলমান বৈশ্বিক জ্বালানিসংকট মোকাবেলায় সরকারের আন্তরিকতার কথা জানান।
অনুরূপ সংবাদ
৫ ঘন্টা আগে
উচ্চকক্ষ নিয়ে আলোচনা লংমার্চে হবে না, কমিটিতে আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী
৪ দিন আগে
আইজিপির 'ক্রসফায়ার' বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী
৪ দিন আগে
যে স্লোগানে–কাজে পতিত ফ্যাসিবাদীরা উৎসাহিত হয়, তা এড়িয়ে চলা উচিত: রুহুল কবির রিজভী
৫ দিন আগে
সরকারি বাসস্থানে এডিস মশার লার্ভা পেলে বরাদ্দ বাতিলের নির্দেশ প্রতিমন্ত্রীর
২
৪
উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি
২ দিন আগে