বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম
নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের দলীয়করণের কারণে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার পূর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ১১-দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়া হবে। এছাড়া গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে বন্ধ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদ ও নতুন চাঁদাবাজ শক্তির বিরুদ্ধে তাদের আদর্শিক লড়াই অব্যাহত থাকবে। সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
২ দিন আগে
দ্রুত সময়ের মধ্যে আইজিপির দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত: নাহিদ ইসলাম
৩ দিন আগে
নিজেদের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার পাঁয়তারা করছে বিএনপি: নাহিদ ইসলাম
৬ দিন আগে
সরকারকে জবাবদিহির আওতায় আনতে আবার মাঠে এসেছি : নাসীরুদ্দীন পাটওয়ারী
৬ দিন আগে
এনসিপির নতুন কমিটিকে 'প্রক্সি জামায়াত পার্টি' বললে ভুল হবে না: রাশেদ খান
১
৪
৫
ঠাকুরগাঁও–১ আসনে উপনির্বাচন: ভোট নিয়ে সন্তুষ্ট ইসি
১৯ ঘন্টা আগে
৬
৭
উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি
১৯ ঘন্টা আগে
৮
১
৭