চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ৭০ শতাংশই 'দিন আনে দিন খায়': জামায়াত আমির
২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রায় ৭০ শতাংশই দেশের সাধারণ মেহনতি ও দিনমজুর মানুষ ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, মেহনতি মানুষের আত্মত্যাগ ও অবদানের ফলেই দেশে নতুন রাজনৈতিক পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। অতীতের ভুলত্রুটি সংশোধন করে আগামীতে জনগণের ভোটাধিকার রক্ষায় রুকনদের আরও সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সম্মেলন শেষে তিনি নাগরিকদের সেবায় একটি মোবাইল অ্যাপসেরও উদ্বোধন করেন।
অনুরূপ সংবাদ
২ ঘন্টা আগে
সব দল ছেড়ে মানুষ এখন জামায়াতের দিকে ঝুঁকছে: এটিএম মাছুম
২ ঘন্টা আগে
সাতক্ষীরায় ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন সাবেক চেয়ারম্যান প্রার্থী ফারুক
২ ঘন্টা আগে
এই দেশ কুরআনের ভিত্তিতে পরিচালিত হবে, ইনশাআল্লাহ: রুকন সম্মেলনে ডা. শফিকুর রহমান
২ ঘন্টা আগে
লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডবের দুই দশক, অবিলম্বে বিচারের দাবি জামায়াতের
১
৩
৪
৫
১