লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডবের দুই দশক, অবিলম্বে বিচারের দাবি জামায়াতের
২০০৬ সালের ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের উত্তর গেটে লগি-বৈঠা দিয়ে জামায়াত-শিবির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের নজিরবিহীন তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের দুই দশক পূর্তিতে অবিলম্বে দোষীদের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২৪ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ওই হামলা ছিল দেশের গণতন্ত্র, রাজনীতি ও মৌলিক মানবাধিকারের ওপর এক কলঙ্কজনক অধ্যায়। লগি-বৈঠা দিয়ে নিরীহ মানুষকে পিটিয়ে হত্যার মাধ্যমে বাংলাদেশে যে নৈরাজ্য ও ফ্যাসিবাদী শাসনের সূচনা করা হয়েছিল, তার ধারাবাহিকতায় গত ১৫ বছর দেশে গুম, খুন ও ভোটের অধিকার হরণের রাজনীতির পুনরাবৃত্তি ঘটেছে। মানবতাবিরোধী ওই ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করার আহ্বান জানান দলটির নেতারা।
অনুরূপ সংবাদ
৩ ঘন্টা আগে
চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ৭০ শতাংশই 'দিন আনে দিন খায়': জামায়াত আমির
৩ ঘন্টা আগে
সব দল ছেড়ে মানুষ এখন জামায়াতের দিকে ঝুঁকছে: এটিএম মাছুম
৩ ঘন্টা আগে
সাতক্ষীরায় ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন সাবেক চেয়ারম্যান প্রার্থী ফারুক
৩ ঘন্টা আগে
এই দেশ কুরআনের ভিত্তিতে পরিচালিত হবে, ইনশাআল্লাহ: রুকন সম্মেলনে ডা. শফিকুর রহমান
১
৩
৪
৫
১