এই দেশ কুরআনের ভিত্তিতে পরিচালিত হবে, ইনশাআল্লাহ: রুকন সম্মেলনে ডা. শফিকুর রহমান
আগামীর বাংলাদেশকে ইনসাফভিত্তিক ও কুরআনের নীতি-আদর্শের ভিত্তিতে পরিচালিত করার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সাধারণ শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছিল ঐতিহাসিক। জামায়াত কোনো ব্যক্তিগত সুবিধা বা ক্ষমতার মোহে রাজনীতি করে না, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন ও দেশে ইনসাফ প্রতিষ্ঠাই এর মূল লক্ষ্য। আগামী সিটি করপোরেশন নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে জনগণের ভোটাধিকার রক্ষা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
অনুরূপ সংবাদ
৩ ঘন্টা আগে
চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ৭০ শতাংশই 'দিন আনে দিন খায়': জামায়াত আমির
৩ ঘন্টা আগে
সব দল ছেড়ে মানুষ এখন জামায়াতের দিকে ঝুঁকছে: এটিএম মাছুম
৩ ঘন্টা আগে
সাতক্ষীরায় ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন সাবেক চেয়ারম্যান প্রার্থী ফারুক
৩ ঘন্টা আগে
লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডবের দুই দশক, অবিলম্বে বিচারের দাবি জামায়াতের
১
৩
৪
৫
১