তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের 'মার্চ ফর ইনসাফ' কর্মসূচি
জুলাই সনদ বাস্তবায়ন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা এবং শাপলা চত্বরসহ সকল গণহত্যার বিচারের দাবিতে ধামরাইয়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ধামরাইয়ে সাধারণ জনগণের অংশগ্রহণে এই পদযাত্রা, পথসভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং সব হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে ন্যায়বিচার ও তিন দফা দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইনকিলাব মঞ্চের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
১
৩
৪
৫
১