বিএনপির ঘরে দেশের সেরা তিন অর্জনের ট্রফিই রয়েছে: মীর শাহে আলম
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থান—এই তিনটি ঐতিহাসিক অর্জনের ট্রফি বিএনপির ঘরেই রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (২৩ অক্টোবর) বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় প্রতিভাবান শিক্ষকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, যে দলগুলোর ঝুলিতে দেশের সেরা অর্জনগুলো রয়েছে, তাদের কোনো হুমকির মুখে ফেলে দমন করা যাবে না। বিগত বিভিন্ন আন্দোলন ও স্বাধীনতা অর্জনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের চলমান সংকট উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সফলভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া শিক্ষকদের মানোন্নয়ন ও সমাজ গঠনে ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুরূপ সংবাদ
৩ ঘন্টা আগে
বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী
৩ ঘন্টা আগে
জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রুহুল কবির রিজভী
৩ ঘন্টা আগে
লং মার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী
১৬ ঘন্টা আগে
বিল নিয়ে সমঝোতার পরও কাটেনি দুই নেতার বিরোধ, অস্বস্তিতে অষ্টগ্রাম বিএনপি
১
৩
৪
৫
১