আ. লীগের সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত: রাশেদ খান
১৯৯৬ সালের মতো এবারও আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বর্তমান সরকারের বিরুদ্ধে অরাজকতা ও ষড়যন্ত্রের পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে স্নাইপার দিয়ে হত্যার হুমকি সংবলিত এক যুবকের ফেসবুক পোস্টের পেছনে বিরোধী দলের সুনির্দিষ্ট ইন্ধন রয়েছে। বিরোধী দলের উসকানি ও আগ্রাসী রাজনৈতিক অবস্থানের কারণেই এ ধরনের দুঃসাহস দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
২ ঘন্টা আগে
ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন
২ ঘন্টা আগে
ইউপি নির্বাচনে বিএনপিকে জেতানোর এসাইনমেন্ট দলীয় এমপিদের
২ ঘন্টা আগে
বিরোধীদলের আগ্রাসী আচরণই স্নাইপার মন্তব্যে দুঃসাহস জুগিয়েছে: রাশেদ খাঁন
২ দিন আগে
ইশরাককে পুনর্বহাল করা না হলে জুলাই শহীদ পরিবারের কিংবা আহত ব্যক্তিদের কাউকে প্রতিমন্ত্রী করার দাবি
১
৩
৪
৫
১