সরকারি নির্ধারিত মূল্যে সার না পাওয়ায় ফতুল্লায় কৃষকদের বিক্ষোভ
সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ এবং সারের কৃত্রিম সংকটের প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় কৃষকরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) ফতুল্লার বক্তাবলীর কানাইনগর এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকালে কৃষকরা অভিযোগ করেন, স্থানীয় ডিলার আমির হোসেন সরকারি নির্ধারিত প্রতি বস্তা সারের দাম ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৮৫০ টাকা পর্যন্ত আদায় করছেন। অথচ রশিদ দেওয়া হচ্ছে আগের সরকারি নির্ধারিত মূল্যেরই। ডিলারদের সিন্ডিকেটের কারণে কৃষকদের আলু চাষ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে উল্লেখ করে বক্তারা দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
'সাংবাদিকদের পেটানো দরকার'—ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী
৬ ঘন্টা আগে
কুকুরের ডাকাডাকি শুনে ঘর থেকে বের হন ছাত্রদল নেতার ভাই, ফাঁকা গুলি ছুড়ে অপহরণ
২ দিন আগে
৯ মাসে হয়নি, প্রধানমন্ত্রীর সফর ঘিরে পাঁচ দিনেই হলো সড়ক সংস্কার
২ দিন আগে
দুটি ফ্যান, একটি ফ্রিজ আর বাতি, তাতেই বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা
৫
৯
৩
৬