জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি: সাদিক কায়েম
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে পাশ কাটিয়ে বর্তমান বিএনপি সরকার রাজনৈতিক ও প্রশাসনিকভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বুধবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।
বিবৃতিতে ডাকসু ভিপি বলেন, মাঠপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে পদায়ন করা হচ্ছে এবং বিভিন্ন মেগাপ্রকল্প ও ব্যবসার নিয়ন্ত্রণ তাদের হাত থেকে বিএনপির কাছে হস্তান্তরিত হচ্ছে। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ও শহীদ পরিবারের প্রত্যাশা উপেক্ষিত হচ্ছে উল্লেখ করে তিনি বর্তমান সরকারের রাজনৈতিক সমঝোতার নীতির তীব্র সমালোচনা করেন।
৫
৯
৩
৭
৯