কুকুরের ডাকাডাকি শুনে ঘর থেকে বের হন ছাত্রদল নেতার ভাই, ফাঁকা গুলি ছুড়ে অপহরণ
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় ঘরের বাইরে কুকুরের অস্বাভাবিক ডাকাডাকি শুনে বের হওয়ার পর ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রের মুখে মো. রফিক (৩৭) নামের এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃত রফিক বাহারছড়া উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ কায়সারের বড় ভাই।
মঙ্গলবার (২০ কোটি/২০ অক্টোবর) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চৌকিদারপাড়ায় এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ বাড়ির উঠানে কুকুরের ডাকাডাকির শব্দ শুনে রফিক বাইরে এলে ওঁৎ পেতে থাকা অস্ত্রধারীরা তাঁকে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে অপহরণকারীরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও এখন পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। তাঁকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
অনুরূপ সংবাদ
৭ ঘন্টা আগে
সরকারি নির্ধারিত মূল্যে সার না পাওয়ায় ফতুল্লায় কৃষকদের বিক্ষোভ
৭ ঘন্টা আগে
'সাংবাদিকদের পেটানো দরকার'—ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী
২ দিন আগে
৯ মাসে হয়নি, প্রধানমন্ত্রীর সফর ঘিরে পাঁচ দিনেই হলো সড়ক সংস্কার
২ দিন আগে
দুটি ফ্যান, একটি ফ্রিজ আর বাতি, তাতেই বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা
৫
৯
৩
৭
৯