বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় স্বচ্ছতার সঙ্গে কাজ করে এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের কল্যাণে প্রতিশ্রুতিগুলো নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করে চলেছে। ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণের মাধ্যমে দেশের দারিদ্র্য হার আরও হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া এবারের দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একটি জনবান্ধব সরকার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে সক্ষম।
অনুরূপ সংবাদ
২ ঘন্টা আগে
জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রুহুল কবির রিজভী
২ ঘন্টা আগে
লং মার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী
২ ঘন্টা আগে
বিএনপির ঘরে দেশের সেরা তিন অর্জনের ট্রফিই রয়েছে: মীর শাহে আলম
১৫ ঘন্টা আগে
বিল নিয়ে সমঝোতার পরও কাটেনি দুই নেতার বিরোধ, অস্বস্তিতে অষ্টগ্রাম বিএনপি
১
৩
৪
৫
১