সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বন্দী, দুজনের মৃত্যুদণ্ডে রায়ের অনুলিপি চায় সরকার
সৌদি আরবের কারাগারগুলোতে বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দী রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এছাড়া দেশটিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানতে সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে রায়ের অনুলিপি চেয়েছে বাংলাদেশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত জানতে দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কথা বলা হয়েছে এবং রায়ের কপি চাওয়া হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত ও প্রবাসীদের সার্বিক সুরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
অনুরূপ সংবাদ
৩
সাজেক থমথমে, চলছে না যানবাহন, বন্ধ দোকানপাট
১ ঘন্টা আগে
৩