ইশরাককে পুনর্বহাল করা না হলে জুলাই শহীদ পরিবারের কিংবা আহত ব্যক্তিদের কাউকে প্রতিমন্ত্রী করার দাবি
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক হোসেনকে তাঁর পদে পুনর্বহাল করার দাবি জানিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। পাশাপাশি তাঁকে পুনর্বহাল করা না গেলে শহীদ পরিবার ও আহতদের মধ্য থেকে যোগ্য কাউকে ওই পদে দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও যোদ্ধাবৃন্দ’র ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইশরাক হোসেন প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে শহীদ পরিবার ও আহতদের অধিকার রক্ষায় অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে আসছিলেন। তাঁর পদত্যাগের ফলে সৃষ্ট পরিস্থিতিতে শহীদ পরিবারগুলোর কল্যাণমূলক কাজ যেন ব্যাহত না হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। অন্যথায় জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত যোগ্য ও অভিজ্ঞ কাউকে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
অনুরূপ সংবাদ
৫
৯
৩
৬
৯